Wednesday, June 3, 2026

মহামারি আবহে এবার নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, হাই অ্যালার্ট জারি রাজ্যে

Date:

Share post:

বিশ্ব জুড়ে চলছে ভাইরাসের ত্রাস। এরই মধ্যে কঙ্গো জ্বর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই জ্বর নিয়ে সাধারণ মানুষকে সতর্ক হতে বলেছে মহারাষ্ট্রের পালঘর জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

‘ক্রিমিয়ান কঙ্গো হেমোরজিক ফিভার’ কঙ্গো জ্বর নামে পরিচিত। পালঘর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জ্বর ছোঁয়াচে। যা সহজেই ছড়িয়ে পড়ছে। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে বা চিকিৎসা না পেলে মৃত্যুর আশঙ্কা থাকে। জেলা প্রশাসন বিশেষ করে মাংস বিক্রেতা এবং পশুপালকদের সতর্ক হতে বলেছে।পালঘর পশুপালন বিভাগের প্রশাসক ডাঃ প্রশান্ত ডি কম্বলে বলেছেন, “গুজরাতের কয়েকটি জেলায় এই জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের সীমান্তের জেলাগুলিতে এই জ্বর ছড়িয়ে পড়তে পারে।”

কীভাবে ছড়ায় এই জ্বর? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কেউ এই রোগে আক্রান্ত হলে তাঁর দেহের রক্ত বা অন্য মাধ্যমে অন্য ব্যক্তিও সংক্রমণের শিকার হতে পারেন। অর্থাৎ, এক প্রাণী থেকে অন্য প্রাণীতে সংক্রামিত হয়। সংক্রামিত প্রাণীদের রক্তের সংস্পর্শে বা সংক্রামিত প্রাণীদের মাংস খেলে এই জ্বর মানুষের হতে পারে। এছাড়াও হাসপাতালে ডাক্তাররা একই ইঞ্জেকশন সিরিঞ্জের বার বার ব্যবহার করলে এই জ্বর। তবে এর কোনও প্রতিষেধক টিকা নেই।

আরও পড়ুন:আইনি সাহায্যও নিতে দেবেনা যোগী, নির্ভয়ার আইনজীবীকে হাথরাসে আটকালো পুলিশ

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...