Saturday, April 4, 2026

একদিনে ‘ডবল ধামাকা’, রিলায়েন্সে বিনিয়োগ দুই বিদেশি সংস্থার

Date:

Share post:

ফের রিলায়েন্স বিদেশি বিনিয়োগ হলো। শনিবার একই দিনে দু-দুটি বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে রিলায়েন্স। সিঙ্গাপুরের লগ্নিকারী সংস্থা জিআইসি ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স রিটেলে। রিলায়েন্স রিটেলের ১.২২ শতাংশ শেয়ার কিনছে জিআইসি। অন্যদিকে রিলায়েন্স রিটেলে ১,৮৩৭.৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে টিপিজি। রিলায়েন্স রিটেলের ০.৪১ শতাংশ শেয়ার কিনছে তারা।

গত ৩ সপ্তাহে ৭টি বড় বিনিয়োগ এল রিলায়েন্স রিটেলে। গত ১ অক্টোবর আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানিও বিনিয়োগের ঘোষণা করেছে। ১.৪ শতাংশ শেয়ারের বিনিময়ে রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগ করবে। ৭.২৮ শতাংশ শেয়ারের বিনিময়ে এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,১৯৭.৫০ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি বলেন, ‘‘সারা বিশ্বে অত্যন্ত পরিচিত সংস্থা জিআইসি। বিশ্ব জুড়ে নেটওয়ার্ক শক্তিশালী। আশা করা যায়, সংস্থার সঙ্গে যুক্ত হলে রিটেল সেক্টরকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যাবে।’’ জিআইসি-র সিইও লিম চাও কিয়াত বলেন,  ‘‘আমাদের বিশ্বাস রিলায়েন্স রিটেলের সাপ্লাই চেন, স্টোর নেটওয়ার্ক ও শক্তিশালী লজিস্টিক এবং পরিকাঠামোর সাহায্যে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা উপকৃত হবে।’’

আরও পড়ুন:অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু সন্তানের, ‌অপমানে আত্মঘাতী চিকিৎসক বাবা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...