Monday, April 6, 2026

প্রতিদিন এই গ্রামে আত্মঘাতী হন একজন! প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

বছর প্রায় শেষ হতে চলল। বছরের শুরু থেকেই ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছিল ভারতে। দেশে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৫ লক্ষ। কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষেরও বেশি মানুষের। কিন্তু ভাইরাসে নয়, এই দেশের এক গ্রামে শুধুমাত্র আত্মহত্যায় মৃত্যু হয়েছে ৮০ জনের।

মধ্যপ্রদেশের খারগোন জেলার বড়ি গ্রাম। গ্রামে বাস করে মোট ৩২০টি পরিবার। জনসংখ্যা মোট ২৫০০। গ্রামবাসীরা জানাচ্ছেন, এবছর এখনও পর্যন্ত ৮০ জন আত্মহত্যা করেছেন। কিন্তু কী তার কারণ, তা জানে না কেউ। তবে চলতি বছরে এই সংখ্যা অনেক কম। জানা গিয়েছে, গত বছর মোট ৩৮১ জন আত্মহত্যা করেছেন এই গ্রামে। গ্রামবাসীদের ক্ষোভ, এই নিয়ে কোনও তদন্ত হয় না। নির্বিকার প্রশাসন বলেই অভিযোগ তাঁদের। স্থানীয়দের কথায়, মাস দুয়েক আগে এই গ্রামের সরপঞ্চ জীবন নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপরই তাঁর ভাই রাজেন্দ্র সিসোদিয়া সরপঞ্চ আত্মঘাতী হন। তাঁর মা আত্মহত্যা করেছেন কিছুদিন আগে।তার মধ্যে এতগুলি আত্মহত্যার ঘটনা রীতিমত নাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের।

আরও পড়ুন: আজ ফের হাথরাসে যাওয়ার চেষ্টা করবেন রাহুল, প্রিয়াঙ্কা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...