Monday, April 6, 2026

ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হাথরাসে নির্যাতিতার পরিবারের পাশে রাহুল-প্রিয়াঙ্কা

Date:

Share post:

হাথরাসের ঘটনায় ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে জানালেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী। দুদিনের টানাপোড়েনের শেষে হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেতা-নেত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেয় দলিত পরিবারটি। এমনকী, জেলাশাসকের বিরুদ্ধেও অভিযোগ করেন।

বৃহস্পতিবার, তাঁরা ওই গ্রামে যেতে গেলে বাধা দেওয়া হয়। আটকও করে পুলিশ। শনিবার,
যোগী সরকারের কাছ থেকে অনুমতি আদায় করে সন্ধেয় হাথরাসের বুল গড়হী গ্রামে নির্যাতিতার বাড়িতে পৌঁছন রাহুল ও প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন অধীর চৌধুরী-সহ আরও তিন কংগ্রেসনেতা। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের অভিযোগ শোনেন। নির্যাতিতার পরিবারের মহিলারা প্রিয়াঙ্কাকে নির্যাতিতা ছবিও দেখান।

আরও পড়ুন- দলিতকন্যা মনীষার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি পার্থর

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যতদিন না এই ঘটনার ন্যায়বিচার হচ্ছে ততদিন তাঁদের আন্দোলন চলবে। এই ঘটনায় যোগী সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।

হাথরাস যাওয়া নিয়ে গত দু’দিন ধরে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে টানাপড়েন চলছিল বিরোধীদের। কংগ্রেসকে বাধা দেওয়ার পরে শুক্রবার সকালে তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেয় যোগী সরকারের পুলিশ। অবশেষে শনিবার বিরোধীদের রাস্তা ছেড়ে দিতে উত্তরপ্রদেশ সরকারকে। রাজনৈতিক চাপে পড়েই যোগী সরকার তাঁদের হাথরাসে ঢোকার অনুমতি দিতে বাধ্য হয়েছে বলে কংগ্রেসের দাবি।

আরও পড়ুন- একাই বিজেপি’র বারোটা বাজাচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...