Friday, April 3, 2026

পৃথিবীর কোনও শক্তি আমার হাথরাসে যাওয়া আটকাতে পারবে না, টুইট রাহুলের

Date:

Share post:

“পৃথিবীর কোনও শক্তিই আমাকে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে না। আমি যাবই।”
হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার এই টুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর টুইটের পরই জল্পনা শুরু, আজ কি তাহলে ফের হাথরাসে ঢোকার চেষ্টা করবেন রাহুল? তেমন হলে যোগী প্রশাসন কী করে সেটাও দেখার। ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশ প্রশাসন এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে মিডিয়ার প্রবেশের অনুমতি দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেছেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যে আমাকে হাথরাসের ক্ষুব্ধ, যন্ত্রণাক্লিষ্ট পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সহমর্মিতা জানানোর চেষ্টা থেকে রুখতে পারবে। রাহুলের টুইটের ইঙ্গিতেই স্পষ্ট, হাথরাস ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অস্ত্র ছাড়বে না কংগ্রেস। গত বৃহস্পতিবার হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল। কিন্তু হাথরাসে ঢোকার রাস্তা সিল করে রাহুল, প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তা অমান্য করার দায়ে রাহুল, প্রিয়াঙ্কাকে ওইদিন সাময়িক গ্রেফতারও করে যোগী প্রশাসন।

আরও পড়ুন-হার যোগী প্রশাসনের, মিডিয়ার সামনে ক্ষোভ, চক্রান্তের কথা উগরে দিলেন মা-ভাই

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...