Tuesday, June 23, 2026

খুন নয়, আত্মহত্যা করেছিলেন সুশান্ত, সিবিআইকে রিপোর্ট পেশ এইমসের চিকিৎসকদের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত খুন হননি। আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির এইমসের চিকিৎসক দল এই কথা জানিয়েছে সিবিআই-কে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু বা শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা।

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মুম্বই পুলিশ জানিয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা। কিন্তু সুশান্তের পরিবার এবং আইনজীবী বিকাশ সিং অভিনেতাকে খুন করার অভিযোগ তুলেছিলেন। এমনকী এই মৃত্যুর সুবিচার চেয়ে সরব হন সুশান্তের অনুরাগী থেকে বলিউডের একাংশ।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ টাকা তছরুপের অভিযোগ তোলে সুশান্তের পরিবার। অভিনেতার বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। দীর্ঘ টানাপোড়েনের পর বিহার সরকারের সুপারিশ মেনে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় সরকার। তদন্তের স্বার্থেই ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে দিল্লির এইমসের চার চিকিৎসকদের একটি দল তৈরি করা হয়। এই বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। সব দিক খতিয়ে দেখে সোমবার রিপোর্ট জমা দিয়েছে বিশেষজ্ঞ দল।

সুশান্তের ময়নাতদন্ত হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, গলায় ফাঁস লাগার জন্য দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। সেই একই তথ্য সিবিআইকে দিয়েছে এইমসের বিশেষজ্ঞ দল। এই মৃত্যু তদন্তে নেমে রিয়া চক্রবর্তী সহ ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তের স্বার্থে অভিনেতারা ল্যাপটপ, হার্ড ড্রাইভ, মোবাইল ফোন ডিজিটাল ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:মহামারি আবহে এবার নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, হাই অ্যালার্ট জারি রাজ্যে

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...