Friday, April 3, 2026

আসনরফা শেষ, বিহারে বিরোধী জোটের নেতৃত্বে লালুপুত্র তেজস্বী

Date:

Share post:

বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে বিরোধী জোটের মুখ আরজেডি নেতা তেজস্বী যাদব। আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী জোট ক্ষমতায় এলে লালুপুত্র তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী হবেন। এর আগে লালু-নীতীশ জোট সরকারে বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি। শনিবার তেজস্বীকে নেতৃত্বে রেখে বিরোধী জোটের আসন বণ্টনের ঘোষণা করা হয়। বিধানসভার ২৩০ টি আসনে প্রার্থী দেবে গ্র্যান্ড অ্যালায়েন্স বা বৃহৎ জোট। এর মধ্যে রাষ্ট্রীয় জনতা দল ১৪৪, কংগ্রেস ৭০ ও বামেরা ২৯ আসনে লড়াই করবে। এই প্রথম জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ভোটের ময়দানে অনুপস্থিত। তিন দফায় বিহার বিধানসভা ভোট হবে ২৮ অক্টোবর, ৩ ও ৭ নভেম্বর। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। গত বছর লোকসভা নির্বাচনে বিরাট বিপর্যয়ের পর এই করোনা মহামারি আবহে বিহারের নির্বাচনই বিরোধীদের কাছে প্রথম অ্যাসিড টেস্ট।

আরও পড়ুন-হাথরাসে নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন ডিজিপি, অতিরিক্ত মুখ্যসচিব

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...