Saturday, April 4, 2026

ভূখণ্ড দখলের লড়াইয়ে ইতি টানতে রাজি আর্মেনিয়া

Date:

Share post:

ভূখণ্ড দখল নিয়ে গত ৭ দিন ধরে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। নাগোরনো–কারাবাখে যুদ্ধবিরতির পথে হাঁটতে তৈরি বলে জানিয়েছে আর্মেনিয়া। এই নিয়ে আলোচনায় তারা বসতে রাজি বলেও জানা গিয়েছে।

গত ৭ দিনের এই যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন দু’দেশের ৩ হাজারের বেশি সেনা। এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। এই যুদ্ধের জন্য আর্মেনিয়াকেই সম্পূর্ণভাবে দায়ী করেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ। অন্যদিকে, আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করেছে তাদের সেনা আজারবাইজানের তিনটি বিমান গুলি করে নামিয়েছে।

১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত শাসিত আজারবাইজান প্রজাতন্ত্র থেকে নাগোরনো–কারাবাখকে স্বাধীন ঘোষণা করা হয়। আন্তর্জাতিকভাবে সংশ্লিষ্ট অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে বহু বছর ধরেই ওই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে আর্মেনিয়া। নাগোরনো-কারাবাখ অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি না দিলেও সরকার রাজনৈতিক ও সামরিকভাবে সাহায্য প্রদান করে আসছে। ১৯৯৪ সালে সংঘর্ষ বিরতি চুক্তি হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আজারবাইজানের দাবি তারা আত্মরক্ষার্থেই গুলি ছুঁড়তে শুরু করেছিল। অন্যদিকে, আর্মেনিয়ার অভিযোগ সাধারণ মানুষকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অপর পক্ষ।

এদিকে দুই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বিশ্বের অন্য দেশও। ত্রের খবর, মুসলিম-প্রধান আজারবাইজানের হয়ে পাকিস্তানি সেনা যুদ্ধ করছে। আজারবাইজানকে অস্ত্র জোগাচ্ছে ইজরায়েল। তুরস্ক খোলাখুলিভাবেই আজারবাইজানকে সমর্থন করেছে। এমনকী সিরিয়া থেকে বাকুতে সেনা পাঠানোর কথা বলেছে তুরস্ক। আবার, আর্মেনিয়ায় রাশিয়ার সেনা ঘাঁটি আছে। সূত্রের খবর, সামরিকভাবে সাহায্য করছে রাশিয়া।

আরও পড়ুন:আমেরিকায় ট্রাম্পের সমর্থনে মিছিলে হামলা চালাল বন্দুকবাজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...