Saturday, April 4, 2026

“পলিগ্রাফ-নার্কো টেস্ট হোক অপরাধীদের!” সিটকে সাফ কথা হাথরাসের মৃতার মায়ের

Date:

Share post:

হাথরাসকাণ্ডে চাপের মুখে নতিস্বীকার করে গতকালই সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ, রবিবার সকালেই হাথরাসে মৃতার বাড়িতে যান রাজ্য সরকারের তৈরি সিটের সদস্যরা। তাঁরা কথা বলেন মৃতার পরিবারের লোকেদের সঙ্গে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়।

জানা গিয়েছে, একইসঙ্গে সিট মৃতার পরিবারের লোকেদের পলিগ্রাফ এবং নার্কোঅ্যানালিসিস টেস্ট করার সুপারিশ দেয়। কিন্তু মৃতার মা স্পষ্ট সিট তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন, কোনওরকম টেস্টে তাঁরা যাবেন না। তাঁর মেয়ের উপর যারা অত্যাচার করেছে, তার মেয়েকে যারা হত্যা করেছে, সেই নরপিশাচদের টেস্ট করুক সিট। শুধু তাই নয়, জেলাশাসকের বিরুদ্ধে এদিনও সিটের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতার মা। তিনি বলেছেন, তাঁদের বয়ান বদলের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন জেলাশাসক।

উল্লেখ্য, সিটের প্রাথমিক তদন্তের রিপোর্টের ভিত্তিতেই হাথরাসের এসপি, ডিএসপি-সহ প্রশাসনের শীর্ষ পদে থাকা বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন-হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...