Friday, April 3, 2026

করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Date:

Share post:

সামনেই দুর্গা পুজো। আর কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি- সার্বজনীন ক্লাবের পুজোগুলো। সেখানে থাকে থিমের বাহার, বিরাট ঝাঁ চকচকে মণ্ডপ, ঘাড় উঁচু করে দেখা বিশাল প্রতিমা। আর অন্যদিকে, বাড়ির পুজো। ছোটখাটো, ছিমছাম পুজো, অথচ বড্ড আন্তরিক। বাড়ির পুজোয় বারোয়ারির মতো তেমন জাঁকজমক না থাকলেও, অন্যরকম একটা আনন্দ থাকে। তেমনই এক বাড়ির পুজো হল কলকাতার মল্লিক বাড়ির পুজো।

হ্যা, ঠিকই ধরেছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকদের কথাই বলছি। এই বনেদি বাড়ির পুজো এ বছর ৯৬ বছরে পা দিল। শুধু কলকাতা নয়, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ পুজোর সময় আসেন এই বাড়ির পুজো দেখতে। পুজোর আবহে সকলে মিলে মিশে এক হয়ে যান। তখন কেউ সেলিব্রিটি নন, সবাই সাধারণ।

আরও পড়ুন : মেট্রোর উদ্বোধন : মুখ্যমন্ত্রীই বাদ! থাকব বলে জল্পনা বাড়ালেন সাধন

তবে করোনা আবহে সবকিছুই যেন এলোমেলো হয়ে গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী। বর্তমানে অবশ্য তাঁরা সকলেই সুস্থ আছেন। তাই এবার নিজেদের নিয়ম একটু বদলেছে মল্লিক পরিবার। তাঁরা জানিয়েছেন, এবছর দুর্গাপুজো হবে, তবে সেখানে এবারের জন্য সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা। প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যমের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

মল্লিক পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সেগুলি কোয়েলের সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে কমেন্টে উঠে এসেছে। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করে লিখেছেন, ”পরের বছর আবার না হয় জাঁক জমক হবে”। মল্লিকের পরিবারের সুস্থতা কামনা করেছেন সকলে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...