Friday, April 3, 2026

দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে

Date:

Share post:

রবিবার সাতসকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা তমলুকে। এদিন সকালে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তাঁর কনভয় আটকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী ও সমর্থকরা।

এদিন তমলুকের স্টিমারঘাট এলাকায় দলীয় সমর্থকদের সঙ্গে চায়ের আড্ডার কর্মসূচি নিয়েছিলেন দিলীপবাবু। সেই উপলক্ষেই তমলুকের স্টিমারঘাটে যান তিনি। কিন্তু কর্মসূচির আগেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান ওঠে। এরপর দুই দলের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন:কোভিডে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...