Saturday, March 14, 2026

শিল্পী শক্তি ঠাকুর প্রয়াত

Date:

Share post:

প্রয়াত শক্তি ঠাকুর। আশির দশকের গায়ক-অভিনেতা রবিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন। আর এক মেয়ে অভিনেতা-গায়িকা মোনালি ঠাকুর বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার ভোরেই তাঁর শেষকৃত্য হয়। বয়স হয়েছিল ৭৩।

শক্তি ঠাকুরের জন্ম স্বাধীনতার বছরে। বাংলা ও হিন্দি ছবিতে সহ অভিনেতা হিসাবে তাঁর আত্মপ্রকাশ। বৃষবৃক্ষ, হূলুস্থূল, রাজা ছবি ছাড়াও তাঁর অভিনীত হিন্দি ছবি লাখো কি বাত জনপ্রিয় হয়েছিল। উৎপল দত্ত, বিকাশ রায়, সুখেন দাসের ছবিতে তাঁকে দেখা গিয়েছে। বেশ কিছু গান তাঁর জনপ্রিয় হয় আটের দশকে। হিন্দি ছবির প্রথিতযশাদের সঙ্গে তিনি গেয়েছেন। বাংলায় ‘পায়ে হেঁটে যতদূর’ গানটি অরুন্ধতী হোম চৌধুরীর সঙ্গে গাওয়া। জনপ্রিয় হয়েছিল।

শক্তির বড় কন্যা মেহুলি লিখেছেন, জীবনে প্রথমবার শ্মশানে এলাম। বাবার জন্য। বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন।

আরও পড়ুন : তীর্থযাত্রীদের জন্য খুলল পবিত্র মক্কার দরজা

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...