Saturday, April 4, 2026

বারাকপুরে বিজেপি নেতা খুন, স্বরাষ্ট্রসচিব-ডিজিকে রাজভবনে তলব ধনকড়ের

Date:

Share post:

অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় রাজ্য-রাজনীতিতে ব্যাপক উত্তেজনা। এই খুনের দায় শাসক দলের উপর চাপিয়ে আজ, সোমবার ১২ ঘন্টা বারাকপুরে বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই যুক্ত নয়। এটা আদি আর নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

এদিকে রাজনৈতিক চাপান-উতরের মধ্যেই স্বভাবসিদ্ধ মেজাজে আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
বিজেপি নেতা খুনের ঘটনার তীব্র নিন্দা করে টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল।

একইসঙ্গে মনীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন ধনকড়। সেই বিষয়টিরও উল্লেখ করেছেন টুইটে।

টুইটে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ এই খুনের ঘটনা, এ বিষয়ে আলোচনার জন্য তলব করা হয়েছে রাজ্যের দুই প্রধান প্রশাসনিক আধিকারিককে। আজ, সোমবার সকাল ১০টার মধ্যেই রাজভবনে তাঁদের ডেকেছেন রাজ্যপাল।

এদিকে, মনীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি নেতৃত্ব। খুনের বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

আরও পড়ুন:মনীশ শুক্লা খুনে বিজেপির অন্তর্ঘাত? বারাকপুরে তুমুল চাঞ্চল্য

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...