Saturday, March 14, 2026

নবান্ন কত দূর! পার্টি অফিস ভাড়া দিয়ে বুঝিয়ে দিল সিপিএম

Date:

Share post:

৩৪ বছর বাংলায় ক্ষমতায় থাকা সিপিএমের ভোট কমতে কমতে কেন ৮% আশপাশে এসে ঠেকেছে, তা বুঝিয়ে দিল ডুয়ার্স। এখানকার গয়েরকাটার পার্টি অফিস ভাড়া দিয়ে দিল সিপিএম। ভাড়া মাসিক ২০০০টাকা। খবর প্রকাশ্যে আসতেই বেজায় আত্মগ্লানিতে ভুগছেন নেতানেত্রীরা। জেলা সম্পাদক বলছেন দেখছি। অন্য নেতারা বলছেন ঠিক নয়, অন্যায়। প্রশ্ন হলো ঠিক তো নয়, কিন্তু সকলে কী দিবা নিদ্রায় গিয়েছিলেন যে চোখের উপর এমন ঘটনা ঘটে গেল!

জলপাইগুড়ির ধূপগুড়ির গয়েরকাটা। পোস্ট অফিসের গায়ে সিপিএম পার্টি অফিস। মূলত চা-বাগান শ্রমিকদের ভিড় থাকত একসময়। ক্ষমতায় থাকাকালীন পার্টি অফিস থাকত সরগরম। ২০১১ সালে জমানা বদলের পরেও বিশাল কিছু পরিবর্তন হয়নি। পঞ্চায়েত ভোটে সাকোয়াঝোড়ায় জিতেছিল বামেরা। ২০১৪ পর্যন্ত অফিস থাকত স্বাভাবিক। এরপর দলবদলে ক্ষমতা যায় তৃণমূলের হাতে। আর সিপিএম পার্টি অফিসে তারপর থেকে ভিড় পাতলা হতে থাকে। ক্রমশ দায়সাড়া পার্টি অফিসে পর্যবসিত।

সম্প্রতি কয়েকজন ফেরিওয়ালাকে পার্টি অফিসে মাথায় ঝাঁকি নিয়ে ঢুকতে বেরতে দেখা যায়। জানা যায় এই ফেরিওয়ালাদের মাসিক হাজার দুয়েক টাকায় ভাড়া দিয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। মূলত মালদার শ্রমিক তাঁরা৷ মহম্মদ রাকিবুল নামে এক ফেরিওয়ালা জানান, ভাড়া নিয়েছি। যেসব মাল এনেছি ফুরিয়ে গেলেই ছেড়ে চলে যাব।

জলপাইগুড়ির জেলা সম্পাদক সলিল আচার্যর দাবি, তিনি এই ঘটনার কথা জানেন না। পার্টি অফিস ভাড়া দেওয়ার এক্তিয়ার কারওর নেই। এটা পার্টি বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। খবর নিয়ে ব্যবস্থা হবে।

ব্যবস্থা না হয় হলো। এই ঘটনা কি চোখে আঙুল দিয়ে সিপিএমের কঙ্কালসার পরিস্থিতি দেখিয়ে দিল না! নবান্ন যে বহুদূর তা কি বলার অপেক্ষা রাখে?

আরও পড়ুন:হাথরাস,গোর্খাল্যাণ্ডের উত্তাপের মাঝে নজরহীন আনাজের বাজারেও আগুন

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...