Thursday, June 25, 2026

তৃণমূলে ফিরতে চাইছিলেন বলেই খুন মনীশ! দাবি ফিরহাদের

Date:

Share post:

অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্ল হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মনীশ শুক্ল বিজেপিতে অস্বস্তিতে ছিলেন। তাঁর তৃণমূলে ফেরার ইচ্ছা ছিল। সেই আক্রোশেই মনীশ শুক্লকে সরিয়ে দেওয়া হলো না তো? প্রশ্ন তোলেন ফিরহাদ।

“মনীশ শুক্ল হত্যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার সত্য উদঘাটন হোক। আসল দোষীদের শাস্তি দেওয়া হোক। এবং তার জন্য রাজ্য পুলিশের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সত্যতা সামনে আসুক”।এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম ।

এর পাশাপাশি ফিরহাদ হাকিম আরও বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সারাদিন অর্জুন সিং-এর সঙ্গেই ছিলেন মনীশ শুক্ল। এমনকি কৈলাশ বিজয়বর্গীয়ের ফোন এলো, যার জন্য অর্জুনকে হঠাৎ কলকাতায় চলে আসতে হল। এবং মনীশ শুক্লর সিকিউরিটি সেই মুহূর্তে উপস্থিত ছিল না তাঁর সঙ্গে।আর তখনই ঘটে যায় এই ঘটনা। এর থেকে অনেক জিনিস স্পষ্ট হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন ফিরহাদ হাকিম ।

এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, শার্প শুটার আগে কে নিয়ে এসেছিল তা আগে অর্জুন সিংকে একবার জিজ্ঞেস করে দেখা হোক। এই ঘটনার সত্যতা দ্রুত সামনে আসবে বলেও তিনি আশাবাদী। মনীশ শুক্লর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, অর্জুন সিং দলীয়দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “আমি তো শুনছিলাম আমিও নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছি। সব্যসাচী চলে যাচ্ছে। এবার বলছে মনীশ শুক্ল চলে যাচ্ছে। মেটিয়াব্রুজ থেকে গুন্ডা পাঠিয়ে খুন করা হয়েছে। এর ফল ভুগতে হবে। ওর যেদিন মন্ত্রিত্ব থাকবে না, সেদিন রাস্তায় পাবলিক ধরে পেটাবে ওকে।”

আরও পড়ুন-তফশিলি জাতি-উপজাতিদের এডুকেশন লোন, পড়ুয়াদের পাশে রাজ্য: মুখ্যমন্ত্রী

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...