Thursday, June 25, 2026

বেঙ্গালুরুতে এবার রাস্তায় নেমে আন্দোলন বাঙালিদের

Date:

Share post:

লেখাপড়া হোক বা চাকরি, কলকাতা বাদে বাঙালিদের কাছে দেশের অন্যতম প্রিয় শহর বেঙ্গালুরু। কার্যত ‘সেকেন্ড হোম’ হয়ে উঠেছে কর্নাটকের রাজধানী। কিন্তু সেই উদ্যান শহরেই এবার রাস্তায় নেমে আন্দোলন করছেন বাঙালিরা।

কেন হঠাৎ আন্দোলন? বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দু’টি ভবন নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। আলসুর হ্রদের কাছে শহরের কেন্দ্রে আসেয়ি রোডে ওই ভবন দুটি। কিন্ত গত ১ বছরের বেশি সময় ধরে তা নিয়ন্ত্রণ করছে প্রশাসন। বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিজপ্রাপ্ত জমিতে দু’টি ভবন তথা প্রেক্ষাগৃহ, গ্রন্থাগার সব তাঁরা নিজেরাই তৈরি করেছিলেন। ২০০২ এবং ২০১২ সালে এই লিজের মেয়াদ শেষ হয়। কিন্তু লিজের নতুন দর প্রশাসন জানাচ্ছে না বলে অভিযোগ তাঁদের। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অভিযোগ, হঠাৎ একটি ভবনের লিজের টাকা এক লাফে বছরে ১৩৯০ টাকা থেকে সাড়ে ১৭ লক্ষ টাকা করা হয়। অন্য ভবনটি ৪৩০০ টাকা থেকে ১০ লক্ষ ৭১ হাজার টাকা করা হয়েছে।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের জানায় তারা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বাড়িগুলি বাণিজ্যিক ভবন নয়। অভিযোগ এই সুযোগে ভবন দুটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পুরপ্রশাসন। তাই এবার ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ মঞ্চ গড়ে স্থানীয় বাঙালিরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছেন। ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক অচিন্ত্যলাল রায় বলেন, ”ফরাসিদের আলিয়ঁস ফ্রঁসেজ লিজ বাবদ ১৬ হাজার বর্গফুটের জমিতে ৩০ হাজার টাকা দেয়। আমাদের কাছে দু’টি বাড়ি মিলিয়ে ১০ হাজার বর্গ ফুটে ২৮ লক্ষের বেশি চাওয়া হচ্ছে। এটা অযৌক্তিক কাজ। আমাদের বাণিজ্যিক সংগঠন নয়।”

আরও পড়ুন:স্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...