Tuesday, April 7, 2026

নোবেল ২০২০ : চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Date:

Share post:

‘হেপাটাইটিস সি’ নামে এক নয়া ভাইরাসের সন্ধান দিয়ে এবছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। বিরল এই ভাইরাস আবিষ্কারের জন্য পুরস্কৃত হলেন, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, বিজ্ঞানী চার্লস এম রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন। তিন কৃতীর নাম ঘোষণার সময়ে নোবেল কমিটির তরফে জানানো হয়, লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম কারণ এই ‘হেপাটাইটিস সি’ ভাইরাস। রক্তের মাধ্যমে সংক্রমিত ‘হেপাটাইটিস সি’-র বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার স্বীকৃতি জানানো হল এই তিন জনকে।

এই ভাইরাস আবিষ্কারের তিন বিজ্ঞানীর অবদান আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছে নোবেল কমিটি। মার্কিন গবেষক হার্ভে জে অল্টার একটি অজানা ভাইরাসকে চিহ্নিত করেছেন। তিনি ওই ভাইরাসটিকে ক্রনিক হেপাটাইটিসের মূল কারণ বলে চিহ্নিত করেন। বর্তমানে আমেরিকার ক্লিনিক্যাল সেন্টার-এর ডিপার্টমেন্ট অব ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সিনিয়র ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন বিজ্ঞানী হার্ভে জে অল্টার।

ব্রিটিশ গবেষক মাইকেল হিউটন ‘হেপাটাইটিস সি’ ভাইরাসের জেনোমকে পৃথক করেছেন। ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল হাউটন ১৯৭৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে পিএইচডি পান। ইংল্যান্ড-আমেরিকার বিভিন্ন জায়গায় কাজ করার পর আলবার্টা বিশ্ববিদ্যালয়ের লি কা শিং অ্যাপ্লায়েড ভাইরোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর পদে কর্মরত তিনি।

অপর গবেষক চার্লস এম রাইস প্রমাণ করেছেন, ‘হেপাটাইটিস সি’ নিজেই হেপাটাইটিস ছড়াতে পারে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অব হেপাটাইটিস সি-তে সায়েন্টিফিক অ্যান্ড এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন বিজ্ঞানী চার্লস এম রাইস।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, হেপাটাইটিস একটি দূরারোগ্য ব্যাধি। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয় ৪ লক্ষেরও বেশি মানুষের। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের ফলে, এবার দূরারোগ্য এই রোগের অবশিষ্ট ক্ষেত্রগুলির কারণ জানা ও সম্ভাব্য ওষুধ আবিষ্কারের সুযোগ করে দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...