Wednesday, June 24, 2026

উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?

Date:

Share post:

অসচেতন হয়ে মুখ ফসকে কি সত্যি কথাটাই বলে ফেললেন দিলীপ ঘোষ? বারাকপুরে দলীয় নেতা মনীষ শুক্লা খুনের নিন্দা করতে গিয়ে সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন তাতে তো তাঁর দলের কর্মীদেরই চক্ষুচড়কগাছ! উল্টো দিকে অবিজেপি দলগুলি বলছে, অবচেতনে সত্যি কথাটাই বলে ফেলেছেন দিলীপবাবু।

এদিন ঠিক কী বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? সোমবার সকালে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের তীব্র নিন্দা করে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে আর কিছু নেই। দিন দিন এই রাজ্যটা বিহার, উত্তরপ্রদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়ারাজ চলছে।

দিলীপ ঘোষের এই কথার পরে প্রশ্ন উঠছে, মাফিয়ারাজ নিয়ে এই রাজ্যকে আক্রমণ করতে গিয়ে যে দুই রাজ্যের সঙ্গে তুলনা টানলেন তিনি, সেই দুটি রাজ্যে তো তাঁর নিজের দলই ক্ষমতায়! উত্তরপ্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন মাফিয়ারাজ আটকাতে ব্যর্থ? আবার বিহারেও তো জেডিইউ আর বিজেপির জোট সরকার চলছে। তাহলে? বিজেপি শাসিত রাজ্যগুলির মাফিয়ারাজ নিয়ে দিলীপবাবু কেন সরব হচ্ছেন না? হাথরাসের ঘটনার পর উত্তরপ্রদেশে জঙ্গলরাজের অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলি। বিহারের ভোট এমাসের শেষেই। তাহলে এখন কি উত্তরপ্রদেশ ও বিহারের মাফিয়ারাজ নিয়েও সরব হবেন বিজেপি রাজ্য সভাপতি?

আরও পড়ুন : রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...