Friday, April 3, 2026

আবার মহাকাশে পৌঁছল ‘কল্পনা চাওলা’

Date:

Share post:

প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নভোশ্চর হিসেবে কল্পনা চাওলা শুধু ভারতেই নয়, নাসাতেও সমান সম্মানিত। নাসা, ওয়াল্পস ফ্লাইট পরিষেবা থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে একটি নর্থরোপ গ্রুম্যান সিগনাস মহাকাশযান লঞ্চ করেছে। এই মহাকাশযানটির নাম রাখা হয়েছে কল্পনা চাওলার নামে। তাঁর স্মৃতিতেই তাঁরই নামাঙ্কিত ক্যাপসুল পৌঁছল আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মহাকাশযানটি সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।

‘এসএস কল্পনা চাওলা’- এই নামেই তাদের আগামী ‘সিগনাস ক্যাপসুলটির’ তৈরি করেছে মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নর্থরপ গ্রাম্মান। বৃহস্পতিবার সকালে ভার্জিনিয়ার মিড- অতলান্তিক রিজিওলান স্পেসপোর্ট থেকে স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে সেটি। নাসার মহাকাশচারী কল্পনা চাওলা নামাঙ্কিত সিগনাস মহাকাশটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য প্রচুর পণ্য ও অন্যান্য রসদ বহন করছে।

নাসা সূত্রে খবর, মার্কিন এই রকেটটি ১২১৭ কেজি পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম, যাতে রয়েছে বায়োলজিক ড্রাগ, মহাকাশচারীদের জন্য কমপ্যাক্ট টয়লেট, ভবিষতে মহাকাশে চাষ করা যায় কিনা তা পরীক্ষার সরঞ্জাম, ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরা-সহ ব্যক্তিগত সামগ্রী, ৮৫০ কেজি ক্রু-সরঞ্জাম নিয়ে পৌঁছবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসা স্পেসফ্লাইট ওয়েবসাইট থেকে জানা গিয়েছে NG-14 Cygnus মিশনে রকেটটি স্পেশ স্টেশনের ১০ মিটার নীচে ডক করবে। এরপর মহাকাশচারীরা রোবোটিক আর্মের মাধ্যমে এটিকে স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত করবেন। এস এস কল্পনা চাওলা নামের এই মহাকাশযানটি এনজি-১৪ মিশন স্টেশনে প্রায় ৩,৬৩০ কিলোগ্রাম পণ্য বয়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছে নাসা।

আরও  পড়ুন-মহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...