Monday, March 16, 2026

শিকার ধরতে এসে জালে ১১ ফুটের অজগর

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দিকে ওই গ্রামের ওয়াসিম শিকদারের পুকুরে জালে আটকে থাকা অবস্থায় অজগরটি দেখতে পায় গ্রামবাসী। পরে ওয়াসিম শিকদারসহ গ্রামের কয়েকজন মিলে কৌশলে অজগরটি ধরে ফেলেন। অজগর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেটিকে একনজর দেখার জন্য ওয়াসিম শিকদারের বাড়িতে ভিড় করেন।

স্থানীয়রা জানান, ওয়াসিম শিকদারের বাড়ি ধানক্ষেতের পাশে। ওই বাড়ির পুকুরের পাশে হাঁসের খামার রয়েছে। অজগরটি হাঁস খেতে এসেছিল। হাঁস খেতে গিয়েই জালে আটকে যায় অজগরটি। খবর পেয়ে দুপুর ১টার দিকে বন বিভাগের সদস্যরা গিয়ে ওই অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেন।

গৌরনদী উপজেলা বন কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, “প্রায় ১১ ফুট লম্বা ও সাড়ে ১২ কেজি ওজনের অজগরটি বর্তমানে তাদের তত্ত্বাবধানে রয়েছে। খাবারের খোঁজে হয়তো অজগরটি লোকালয়ে চলে এসেছিল। খুলনা অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল তারা এসে অজগরটি নিয়ে যাবেন। এরপর সুন্দরবনে সাপটি অবমুক্ত করার কথা রয়েছে।”

আরও পড়ুন-কোয়াড বৈঠকে চিনের আগ্রাসন নিয়ে সুর চড়াল ভারত, সমর্থন বাকিদের

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...