Monday, June 22, 2026

খারাপ দিন আসছে, প্রতি ১০ জনের ১ জন আক্রান্ত হবে, সতর্কবার্তা WHO-র

Date:

Share post:

প্রকোপ কমা তো দূরের কথা, উল্টে WHO আশঙ্কার বার্তা দিলো৷

বিশ্বজুড়ে মহামারির মধ্যেই নতুন আতঙ্কের কথা জানালো WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার WHO জানিয়েছে, করোনা আক্রান্তের যে হিসেব এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, দুনিয়াজুড়ে আক্রান্তের সংখ্যা তার থেকে কয়েকগুণ বেশি।

সতর্ক করে WHO বলেছে, আগামী আরও ভয়ঙ্কর৷ সেই দিন এগিয়ে আসছে। WHO-র হিসেব, দুনিয়ার প্রতি ১০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হতে চলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান সোমবার বলেছেন, “শহর ও গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দুনিয়ার একটি বিরাট সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্রমশই প্রবল হচ্ছে৷
রায়ান আরও বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় সংক্রমণ হলেও ইউরোপে মৃত্যু অনেক বেশি। আফ্রিকায় পরিস্থিতি তুলনামূলক ভালো।
রায়ানের কথায়, দুনিয়ার বিভিন্ন প্রান্তে এখনও ছড়াচ্ছে করোনা ভাইরাস। সামনে আরও খারাপ দিন আসছে।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...