Monday, June 22, 2026

বিধি মেনে ১৫ তারিখ থেকে খুলবে সিনেমা হল

Date:

Share post:

আনলক ফাইভে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স খোলা হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য রাজ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই সিনেমা হল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাতেও অনুমতি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার গাইডলাইন অনুযায়ী অবশ্য ১৫ অক্টোবর থেকে খুলবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। ৫০% দর্শক নিয়ে শো চলবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

সংবাদ সংস্থা সূত্র অনুযায়ী,
• সিনেমাহলগুলির ভিতরে স্যানিটাইজার করা হবে
• যথেষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শকাসন বিন্যাস করা হবে
• মাত্র ৫০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে
• মাস্ক পরে ঢোকা বাধ্যতামূলক

তবে এভাবেও সিনেমাহল, থিয়েটার খোলার অনুমতি দেওয়ায় খুশি দর্শক এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত সকলে।

আরও পড়ুন-এবার যোগীর রাজ্যে IPL বেটিং চক্রের হদিশ

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...