Friday, June 26, 2026

হাথরসের কাণ্ডে পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা কোথায় ?যোগী সরকারকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হাথরাসের ঘটনায় সিবিআই তদন্ত চাই, কারণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তদন্তে বাধা দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে এমনটাই দাবি জানালো যোগী সরকার।

আরও পড়ুন- পুরনো শত্রুতার জের, বাবার খুনের বদলা নিতেই সরানো হল মণীশকে!

তাঁদের দাবি, কোনও রকম হিংসা এড়াতেই সেই রাতে হাথরাসের নির্যাতিতার দেহ পোড়ানো হয়েছিল।
এদিন যোগী সরকারের হলফনামা তলব করে সুপ্রিমকোর্ট। আদালত বলে, “এই ঘটনা বীভৎস। এক কথায় অভাবনীয়।” শীর্ষ আদালত জানতে চায়, এই ঘটনায় সাক্ষীদের সুরক্ষার কী ব্যবস্থা রয়েছে? উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চাওয়া হয়, নির্যাতিতার পরিবারের নিরাপত্তার ব্যবস্থাই বা কী?
শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবেদনকারীদের বলা হয়, হাথরাস কাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করবে আদালত। এক সপ্তাহ পর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়। তার মধ্যেই যোগী সরকারকে জমা দিতে হবে হলফনামা।শুনানির শুরুতেই এদিন উত্তরপ্রদেশ সরকার ১৬ পাতার একটি বিবৃতি জমা দেয়। সেই বিবৃতির মূল বক্তব্য ছিল গোটা ঘটনায় যোগী সরকারকে খাটো করতে ঘটানো হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...