Saturday, June 27, 2026

আলোয়ার গণধর্ষণকাণ্ড: ৪ অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

আলোয়ারে গণধর্ষণকাণ্ডে ৫ জনের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। অভিযুক্তদের মধ্যে একজনের ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট।

গতবছর এপ্রিলে রাজস্থানের আলোয়ারে দলিত তরুণীকে তাঁর স্বামীর সামনে গণধর্ষণ করে ৫ যুবক। থানাগাছি- আলোয়ার বাইপাসে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঘটনার দিন বাইপাসের ধারে একটি নির্জন জায়গায় গণধর্ষণের শিকার হন ওই তরুণী। কিন্তু পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হলেও প্রাথমিকভাবে পুলিশ তা নিতে চায়নি। শেষমেষ আন্দোলনের চাপে বাধ্য হয়ে ঘটনার ১৬ দিন পর ১৮ মে চার্জশিট ফাইল করে পুলিশ। চার্জশিটে বলা হয় এক নাবালক-সহ মোট পাঁচজন এই ঘটনায় যুক্ত। ওই নাবালক ভিডিও করেছিল।

কর্তব্যে গাফিলতির অভিযোগ রাজ্য সরকার এসপি রাজীব পাছারকে ওই এলাকার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছিল থানাগাজির স্টেশন হাউস অফিসার সর্দার সিংকে। পুলিশ জানিয়েছে, এই গণধর্ষণের ঘটনায় হংসরাজ গুর্জর, অশোক গুর্জর, ছোটেলাল গুর্জর এবং ইন্দরাজ গুর্জরের যাবজ্জীবনের সাজা হয়েছে। নির্যাতিতার পরিবারকে দোষীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুন:শাহিনবাগে রাস্তা আটকে ধর্না: কী বলল সুপ্রিম কোর্ট ?

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...