Friday, June 26, 2026

এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার

Date:

Share post:

হাথরাসের নির্যাতিতা দলিত কন্যা সম্পর্কে কুৎসিত ইঙ্গিত করলেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। গেরুয়া শিবিরের এই বিকৃতমনস্ক নেতা বলেন, এইসব মেয়েদের দেহ ক্ষেতে পাওয়া যাবে না তো কোথায় পাওয়া যাবে? মহিলাদের প্রতি এধরনের অসম্মানজনক ও জঘন্য মন্তব্য করার দায়ে এই ব্যক্তিকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। ২৬ অক্টোবরের মধ্যে বিজেপি নেতাকে হাজির থেকে জবাব তলব করেছে কমিশন। মহিলা কমিশনের তরফে টুইট করে জানানো হয়েছে, হাথরাসের নির্যাতিতাকে নিয়ে বিজেপি নেতার মন্তব্য চরম অসম্মানজনক। কমিশনে উপস্থিত হয়ে তাঁর জবাবদিহি চাওয়া হয়েছে।

কী বলেছিলেন এই বিজেপি নেতা? হাথরাস কাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ব্যক্তি বলেন, “বাজরার ক্ষেতে কীসের ঘাস কাটতে গিয়েছিল ওই তরুণী? এমন মেয়েদের দেহ তো ক্ষেতের মধ্যেই পাওয়া যাবে।” বিজেপি নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিতর্কের জেরে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এরপরই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই মন্তব্যের তীব্র সমালোচনা করে টুইট করেছেন, “উনি নেতা হওয়ার যোগ্যই নন। কোনও দলেরই নেতা হওয়ার যোগ্যতা নেই তাঁর। এমন নোংরা-বিকৃত মানসিকতার মানুষকে আমি নোটিস পাঠাচ্ছি।”

এদিকে, হাথরাস কাণ্ডে অভিযুক্তদের সমর্থনে সভা করায় প্রাক্তন বিজেপি বিধায়ক সহ ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। নিষেধাজ্ঞা উড়িয়ে নিজের বাড়িতে উচ্চবর্ণের মানুষদের নিয়ে হাথরাসের অভিযুক্তদের সমর্থনে সভা করেছিলেন বিজেপি নেতা রাজবীর সিং পেহেলভান। নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাঁরা। এনিয়ে বিতর্ক বাড়তেই পদক্ষেপ করতে বাধ্য হল যোগী রাজ্যের পুলিশ।

আরও পড়ুন- এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...