Monday, April 6, 2026

SBI-এর নতুন চেয়ারম্যান দীনেশ কুমার খারা

Date:

Share post:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI)-এর নতুন চেয়ারম্যান হচ্ছেন দীনেশ কুমার খারা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তাঁকে SBI পরবর্তী চেয়ারম্যান বলে ঘোষণা করেছে। আজ, বুধবার রজনীশ কুমারের SBI চেয়ারম্যান পদে তিন বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। এরপরেই আগামী তিন বছরের জন্য এই পদের দায়িত্ব পাচ্ছেন দীনেশ কুমার খারা।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের আগস্টে তিন বছরের জন্য দীনেশ কুমার খারাকে SBI-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তাঁর কাজের মূল্যায়ন করে ২০১৯ সালে দু’বছরের জন্য তাঁর সেই পদের মেয়াদ বাড়ানো হয়। ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার পদে SBI-তে যোগ দেন দীনেশ। পরে SBI ফান্ডস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের MD এবং CEO হয়েছিলেন তিনি। এবার একেবারে শীর্ষ পদে আসীন হচ্ছেন দীনেশ কুমার খারা।

আরও পড়ুন-করোনায় প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী অশোক বক্সি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...