Monday, April 6, 2026

হাথরাস কাণ্ডে রিপোর্ট পেশে সিটের সময় বাড়াল যোগী সরকার

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যার গণধর্ষণ ও খুনের তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা সিটকে রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় বাড়াল যোগী সরকার। আজ বুধবারই তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে তাদের এই সময় বৃদ্ধি করা হল। সিটের অনুসন্ধান পর্ব এখনও শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানো হল বলে জানা গিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সিট-কে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে হাথরাসের দলিত কন্যার মৃত্যু হয়। ১৪ সেপ্টেম্বর তার গ্রামেরই চার উচ্চ বর্ণের যুবক নির্যাতিতাকে গণধর্ষণ ও ভয়ঙ্কর শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। তার দুই সপ্তাহ পর মারা যায় নির্যাতিতা। শুরু থেকেই যোগী সরকার ও পুলিশের বিরুদ্ধে মামলাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ, নির্যাতিতার মৃত্যুর পর ২৯ সেপ্টেম্বর রাত আড়াইটেয় পুলিশ জোর করে দেহ উঠিয়ে নিয়ে গিয়ে দায়সারাভাবে শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে।

মঙ্গলবার সিটের তিন সদস্য নির্যাতিতার গ্রাম, যে বাজরা ক্ষেতে তার উপর অত্যাচার হয়েছিল সেই এলাকা ও তার শেষকৃত্য স্থল ঘুরে দেখে। দলের সঙ্গে একজন ফরেন্সিক বিশেষজ্ঞও ছিলেন। তিনি সেই মাঠটি পরীক্ষা করে দেখেন, যেখানে নির্য়াতিতাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন-করোনার কারণে দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি নয়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...