Monday, June 22, 2026

আজ পাহাড় বৈঠক, ‘গোর্খাল্যান্ড’ বলা ভুল মানল দিল্লি, যাচ্ছে না রাজ্য

Date:

Share post:

পাহাড়ের বৈঠক নিয়ে বিবৃতিতে ‘গোর্খাল্যান্ড’ লেখা ভুল বশত হয়েছিল, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ পাহাড় নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের তরফে এই বৈঠকে কেউ থাকছে না তা পরিষ্কার করে দিয়েছেন মন্ত্রী গৌতম দেব। তাঁর স্পষ্ট কথা, প্রথমত, দার্জিলিঙ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। সেখানে এই ধরণের বিবৃতি কেন্দ্রের তরফে মানা যায় না। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক অথচ তা রাজ্যে সঙ্গে আলোচনা না করেই স্থির করা হয়েছে। এটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। আসলে কেন্দ্র ভাগাভাগির রাজনীতি করছে। ফলে রাজ্যের বৈঠকে থাকার প্রশ্ন নেই।

গোর্খাল্যান্ডের পরিবর্তে জিটিএ করা নিয়ে ক্ষুব্ধ বিমল গুরুং পন্থীরা। তাদের যুব মোর্চা বিজেপির অবস্থানে ক্ষুব্ধ। পাশাপাশি শোনা যাচ্ছে রোশন গিরিরাও কেন্দ্রের বিরোধিতা করার জন্য তৈরি। আর দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত জানান, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে আমরা এই বৈঠকে যাচ্ছি।

রাজনৈতক মহল বলছেন, পাহাড় এই মুহূর্তে শান্ত। সমস্যাও নেই। তা সত্ত্বেও কেন বৈঠক? আসলে বিধানসভা ভোটের আগে কেন্দ্র পাহাড় নিয়ে রাজনীতি করছে। রাজ্য সরকারকে ‘ডিসটার্ব’ করার চেষ্টা। বাংলার মানুষ এ জিনিস বরদাস্ত করবেন না। ভোটেই তার জবাব দেবেন।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...