Tuesday, March 24, 2026

এমাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

Date:

Share post:

করোনা ভাইরাসের আবহেই, বিয়ে সেরেছেন দক্ষিণী তারকা রানা দাগ্গুবাতি। এবার সেই পথেই হাঁটতে চলেছেন আরও এক দক্ষিণী তারকা। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন কাজল আগরওয়াল। গত মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় টুইট করে একথা জানিয়েছেন তিনি।

মুম্বইয়ের ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন কাজল। মঙ্গলবার সকালেই টুইটারে কাজল লেখেন, ” আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে, ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি আমি। ছোটো করেই অনুষ্ঠান হবে। শুধু দুই পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রাই উপস্থিতি থাকবেন। এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। এও জানি, আপনারা আমাদের জন্য আনন্দিত।  আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।” করোনা পরিস্থিতি না থাকলে বেশ ধুমধাম করেই বিয়েটা সারতেন অভিনেত্রী।

গত মাসেই আশীর্বাদ হয়েছে দুজনের। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান দু’দিন ধরে চলবে। মুম্বইয়ের চার্চগেট সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। কাজলের হবু স্বামী গৌতম কিচলু, একজন ইন্টারনেট উদ্যোগপতি। পাশাপাশি একটি ইন্টেরিয়র ডিজাইন সংস্থার কর্ণধার গৌতম।
অভিনেত্রী আরও জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে।

আরও পড়ুন : মুক্তির ৩মাস আগেই শশীকলার ১৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

প্রসঙ্গত, ২০০৪ সালে বলিউড ছবির মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ। অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয়, ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত কিউ হো গয়া না ছবিতে প্রথম অভিনয় করেন কাজল। এরপর তেলুগু ছবি ‘লক্ষ্মী কল্যাণম’ । ১৬ বছরের কেরিয়ারে পঞ্চাশের বেশি তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১১ সালে রোহিত শেট্টির ‘সিংহম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের নায়িকা হিসেবে অভিনয় করেন কাজল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘স্পেশ্যাল ২৬’ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...