Tuesday, March 24, 2026

চেন্নাই বধ করে লিগ টেবিলে তিন নম্বরে কলকাতা নাইট রাইডার্স

Date:

Share post:

শেষপর্যন্ত ম্যাচ জিতে গিয়েছে কেকেআর। ১৬৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল চেন্নাই ৷ মাঝের ওভার গুলোতেও ম্যাচের রাশ নিজেদের দিকেই রেখেছিল ধোনি ব্রিগেড ৷ কিন্তু ফিনিশিং ঠিকঠাক করতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির দলই ৷ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৫৭ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হল চেন্নাই সুপার কিংস ৷ ১০ রানে ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷ কার্তিকদের সংগ্রহে এখন ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ৷ নেট রানরেটও (+০.০০২) মোটামুটি ভদ্রস্থ রয়েছে কিং খানের দলের ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও খুব একটা বড় স্কোর খাড়া করতে পারেনি কেকেআর ৷  শুভমান গিল (১১), অ্যান্দ্রে রাসেল (২), ইয়ন মর্গ্যান (৭), নীতিশ রানা (৩) ৷ কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের ভরসা যাঁরা, প্রত্যেকেই বুধবার চূড়ান্ত ব্যর্থ ৷ তা সত্ত্বেও স্কোরবোর্ডে যে ১৬৭ রান উঠেছে, তার পুরো কৃতিত্ব রাহুল ত্রিপাঠির ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন ৷ মর্গ্যানের সঙ্গে তাঁর মরিয়া লড়াই মনে রেখেছেন প্রত্যেকেই ৷ এদিনও কেকেআর সমর্থকদের নিরাশ করেননি ত্রিপাঠি ৷ ৫১ বলে ৮১ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি চার এবং ৩টি ছক্কা ৷ তিনিই ম্যান অফ দ্য ম্যাচ ৷ অধিনায়ক কার্তিক করেন ১১ বলে ১২ রান ৷ সিএসকে বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান , শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা ৷ ৩টি উইকেট নেন ডোয়েন ব্র্যাভো ৷ দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, এই জয়ে আপাতত তা ব্যাকফুটে ।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...