Saturday, April 4, 2026

সুরাপ্রেমীদের জন্য সুখবর, পুজোর আগেই দাম কমছে বিয়ারের

Date:

Share post:

সুরা প্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই রাজ্যজুড়ে দাম কমতে চলেছে সমস্তরকম বিয়ারের। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশনের তাদের নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে সমস্ত বিয়ারের দাম কমতে চলেছে। নতুন দামে লাইট বিয়ারের ক্ষেত্রে দাম কমবে ২৫% থেকে ৪০% এবং স্ট্রং বিয়ারের ক্ষেত্রে দাম কমবে ১৫% থেকে ২০%।

প্রসঙ্গত, কোভিড ও লকডাউন পরিস্থিতির মধ্যে ব্যবসা বন্ধ থাকায় বিয়ার শিল্প চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মুখ থুবড়ে পরেছে গোটা ব্যবসা। তাই উৎসবের মরশুমে ব্যবসা চাঙ্গা করতেই এই পদক্ষেপ। রাজ্যের হোটেল-রেস্তোঁরা-বারগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, বিয়ারের নতুন দাম বার এবং রেস্তোঁরাগুলির জন্য খুব সহায়ক হবে। বিক্রি বাড়বে।

আরও পড়ুন-দুর্গাপূজা সমারোহের বিপদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো ডাক্তারদের জয়েন্ট প্লাটফর্ম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...