Tuesday, June 23, 2026

দুর্গাপূজা সমারোহের বিপদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো ডাক্তারদের জয়েন্ট প্লাটফর্ম

Date:

Share post:

মাননীয়া মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন,
পশ্চিমবঙ্গ

মাননীয়া,
এই রাজ্যের আমরা সকলেই জানি শারোদৎসব বাঙালির আবেগ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার সবচেয়ে বড় উৎসব। উৎসব পালনের উন্মাদনা বিশ্বের নানা দেশের সঙ্গে আমাদের দেশে আমাদের রাজ্যেও আছে।
কিন্তু এখন করোনা-কাল !
মহারাষ্ট্রে গণেশ চতুর্থী নিয়ে মাতামাতি আটকানো গেছে ।
নবরাত্রিতে ঐতিহ্যশালী গর্বা নাচ বাতিল করেছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ।
প্রশাসনের সঠিক ভূমিকায় আমাদের রাজ্যেও ঈদ মহররম পালিত হয়েছে ঘরের মধ্যে!
এরই উল্টোদিকে উৎসব পালনের আবেগকে অধিকতর মান্যতা দিতে গিয়ে স্বাস্থ্যবিধিতে শিথিলতা ঘটে কি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় তার পরিচয় আমরা পেলাম আমাদেরই দেশের কেরালায়। ওনাম-এর লাগামহীন উৎসব পালনের পর সেই রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে গেছে সাড়ে সাতশো শতাংশ। ভয়াবহ পরিস্থিতির কারণে সেখানে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে।
স্পেনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জন্য আর‌ একটি ফুটবল ম্যাচের জনসমাগমের পর সে দেশে কোভিড সংক্রমণ তুঙ্গে ওঠে।
সঙ্গের রেখাচিত্র থেকে এটা পরিষ্কার যে মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পর থেকে লক্ষ্যণীয় ভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে!
এটা অশনি সংকেত!
এইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা বিচার করে আমাদের ধারণা আসন্ন পূজোর সময় উপযুক্ত সাবধানতার অভাব ঘটলে এই রাজ্যের নাগরিকদের জন্য এক গণ আত্মঘাতী পরিস্থিতির সৃষ্টি হবে। সংক্রমণের সুনামি ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের, পুলিশ প্রশাসন কর্মীদের একটানা এতদিনের সব পরিশ্রম জীবনদান ও সরকারের এতদিনের সব সদর্থক উদ্যোগ কয়েকদিনের সাময়িক আনন্দ উন্মাদনার জন্য নষ্ট হতে দেওয়া যায় না।
রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আপনার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ
১. এবারের পূজোয় যেকোনও উপায়ে জনস্রোত বন্ধ করার জন্য যথযথ এবং কার্যকারী ব্যবস্হা নিন।
২. বাড়ির বাইরে প্রতিটি নাগরিকের মাস্ক পরা বাধ্যতামূলক করুন।
আমাদের বিবেচনায় এই সময়ে এগুলিই প্রধান ও একমাত্র ভাবনার বিষয়।
আন্তরিক শ্রদ্ধাসহ

ডাঃ হীরালাল কোঙার
ডাঃ পুণ্যব্রত গুণ
যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...