Sunday, April 5, 2026

পুজো করুন, দুর্গোৎসব বন্ধ রাখুন! বঙ্গবাসীকে আবেদন দিলীপের

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যে উৎসবের মধ্যে দিয়ে ধনী-গরিব সকলে আনন্দে মেতে ওঠেন নিজেদের মতো করে। কিন্তু অতিমারির সময়ে কোনও ঝুঁকি না নিয়ে করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব বন্ধ রাখার আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ”আমাদের রাজ্যের সমস্ত পুজো কমিটি ও সাধারণ মানুষের কাছে আবেদন করছি, দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসবটা এবার বন্ধ রাখুন। মায়ের পুজো করুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। মায়ের আরাধনা করুন। কিন্তু এ বছরটা উৎসবে মাতবেন না। বরং, মায়ের কাছে সকলে প্রার্থনা করুন, তাঁর আশীর্বাদে যেন দ্রুত এই মহামারি থেকে আমরা মুক্তি পাই। মায়ের আশীর্বাদে সবই সম্ভব।”

করোনার কথা মাথায় রেখে পুজোর দিনগুলিতে মণ্ডপের চারপাশ খোলা রেখে, স্যানিটাইজার করে পুজো আয়োজনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ”মুখ্যমন্ত্রী যখন উৎসব করতে বলেন, তখন চিন্তা হয়। হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ, মহরমও হয়নি। অবশ্য হোলির যে খামতি ছিল, সেটা কাল আমাদের নবান্ন অভিযানে পূরণ করে দিয়েছে পুলিশ।”

আরও পড়ুন-উগ্র হিন্দুত্ববাদী এই তেজস্বী যাদবের বেলাগাম মন্তব্যে আরবের সঙ্গে সম্পর্ক ভাঙতে বসেছিল!

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...