Monday, April 6, 2026

মোদির প্রশংসা-রাজ্যের নিন্দা, নিরপেক্ষ রাজ্যপাল?

Date:

Share post:

জয়িতা মৌলিক : আলিপুরদুয়ারে ঝটিকা সফরে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে পিছপা হলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তিনি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তোপ দাগলেন। রাজ্যপালের দাবি, পুলিশ-প্রশাসনের সরকারি আধিকারিকদের সব সময় রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশে সরকারি কর্মচারীদের সংগঠন বৈধ। সেখানে তাঁরা রাজনৈতিক মতাদর্শ থেকে আলাদা থাকবেন কী করে? কোনও একটি রাজনৈতিক দলের প্রভাব তো থাকবেই।

রাজনৈতিক মহলের মতে, বারবারই রাজ্যের পুলিশ-প্রশাসনকে শাসকদলের অঙ্গুলিহেলনে চলার অভিযোগে দোষী সাব্যস্ত করেন রাজ্যপাল। সেই বিষয়েই এদিন তিনি এই মন্তব্য করেন বলে মত অনেকের।

তবে, এর পাশাপাশি শহিদ বিপুল রায়ের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন জগদীপ ধনকড়। তাঁর মতে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা হলেন মোদি। তাঁর নেতৃত্বে দেশ সঠিক পথেই এগোচ্ছে। তিনি বলেন, ভারত বদলাচ্ছে, সঠিকপথেই বদলাচ্ছে। ভারতের প্রচীন গৌরব ফিরে আসছে।

একদিকে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসা ফের রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন-দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...