Monday, April 13, 2026

কমতে পারে মাধ্যমিকের সিলেবাস? খসড়া প্রস্তাব পেশ স্কুল শিক্ষা দফতরে

Date:

Share post:

কীভাবে হবে মাধ্যমিক? কতটা কমবে সিলেবাস? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে পড়ুয়াদের মনে। সূত্রের খবর, মাধ্যমিকের সিলেবাস কমানোর খসড়া প্রস্তাব জমা পড়েছে স্কুল শিক্ষা দফতরে। এরপর এই প্রস্তাব যাবে মুখ্যমন্ত্রীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিলেই সিলেবাস কমানোর তোড়জোড় শুরু করবে।

মহামারি আবহে বন্ধ হয়েছে স্কুলের পঠন-পাঠন। মার্চ মাস থেকে বন্ধ স্কুল। এই অবস্থায় কীভাবে সিলেবাস শেষ করা হবে, তা নিয়ে গত মাসেই আলোচনায় বসে সিলেবাস কমিটি। সূত্রের খবর, ২৫ শতাংশ সিলেবাস কমতে পারে। গত বছরের প্রশ্নের অংশ থেকে সিলেবাস কমানো হতে পারে। তবে এই সবকিছুই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর।

সূত্রের খবর, মার্চ মাস পর্যন্ত ৩৫ শতাংশ সিলেবাস শেষ হয়েছে। যেসব স্কুলে চলতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল, তাদের সিলেবাস শেষ হয়েছে ৩৫ শতাংশ সিলেবাসও শেষ হয়নি। সিলেবাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই তবে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এগোবে সরকার। কারণ, সিলেবাস যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে, ততক্ষণ কোন বিষয়ে কতটা পড়বে তা বুঝে উঠতে পারছে না পড়ুয়ারা।

আরও পড়ুন:বোধনে মোদির ভাষণ! ভোটের বাক্সে দোলা দিতে বঙ্গ বিজেপির অনুরোধ

Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...