Tuesday, June 16, 2026

বোধনে মোদির ভাষণ! ভোটের বাক্সে দোলা দিতে বঙ্গ বিজেপির অনুরোধ

Date:

Share post:

বাঙালির দুর্গাপুজোকেও এবার ভোট প্রচারের হাতিয়ার করতে চাইছে বিজেপি। আর এক্ষেত্রেও রাজ্য বিজেপির ভরসা সেই নরেন্দ্র দামোদর দাস মোদি।

বাংলায় ভোট। তার আগে পুজোয় মানুষের দৈবভক্তিকে উস্কে দিতে এতটুকু কার্পণ্য করতে পিছপা নয় বিজেপি। দেবীর বোধনের দিনেই বাঙালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে এই আবেদন গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এখনই ‘হ্যাঁ’ বলেননি প্রধানমন্ত্রী। তবে নাড্ডা থেকে মেনন, শিব প্রকাশ যখন এই অনুরোধের স্বপক্ষে, তখন, ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’কে নিয়ে মোদির বক্তব্য রাখার সম্ভাবনা প্রবল।

বিজেপির আশা মোদির ভাষণ বাঙালির মনে দোলা দেবে। আর এই দোলা নিশ্চিতভাবে মানুষের মনেও দোলা দেবে, ছাপ পড়বে ভোটের বাক্সেও। আশায় গেরুয়া শিবির।

আরও পড়ুন:ফের বিজেপিতে বড়সড় ভাঙন, পাঁচ হেভিওয়েট নেতার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...