Tuesday, June 16, 2026

ধোনির অফ-ফর্মে জিভাকে ধর্ষণের হুমকি সোশ্যাল মিডিয়ায়, তীব্র নিন্দার ঝড়

Date:

Share post:

ক্রিকেটারদের ব্যর্থতায় তাঁদের স্ত্রী বা বান্ধবীদের কাঠগড়ায় দাঁড় করানো নেটিজেনদের অভ্যাস হয়ে গিয়েছে। এমনকী কিছুদিন আগে এই বিষয় নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন স্বয়ং সুনীল গাওয়াসকর। কিন্তু এবার সোশ্যাল মিডিয়া যেটা হল, তা সমস্ত সীমা লঙ্ঘন করে গেল। মহেন্দ্র সিং ধোনির অফ-ফর্মের জন্য তাঁর শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।

বুধবার, আইপিএলের ম্যাচে কলকাতার কাছে মাত্র ১০ রানে হারে চেন্নাই সুপার কিংস। এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ধোনিকে বুড়ো বলে একাধিক পোস্ট হয় সোশ্যাল সাইট।

এরই মাঝে শুধু ধোনিই নয়, তাঁর পাঁচ বছরের কন্যা জিভাকেও কদর্য হুমকি দেওয়া হয়। ছোট্ট শিশুকে ধর্ষণ এবং জঘন্য ভাবে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয় মি: বিজয় নামের একটি অ্যাকাউন্ট থেকে।

তীব্র প্রতিবাদ করেন অধিকাংশ মানুষ। ক্রিকেটার ইরফান পাঠান বিষয়টি নিয়ে সরব হন। এই পোস্টের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন শিশুকে ভয় দেখানোর অধিকার কারও নেই। কেউ আবার লিখছেন, “ধোনির খারাপ পারফরম্যান্সের জন্য ওঁর মেয়েকে এই দেশেরই কেউ ধর্ষণের হুমকি দিচ্ছে! ছিঃ!” জঘন্য সেই কমেন্টের স্ক্রিনশট দিয়ে কেউ লিখছেন, “দেশটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন?” কেউ লিখছেন, “নৈতিক ভাবে মৃত এবং ক্ষয়িষ্ণু একটা জাতি”। যদিও ধোনি বা সাক্ষীর পক্ষ থেকে এই হুমকির বিষয় কোনও মন্তব্য পদক্ষেপ করা হয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন-বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়াকে ৫-০ গোলে পরাস্ত করল ব্রাজিল

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...