Tuesday, June 16, 2026

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাদেইরার বাড়িতে চুরি, খোয়া গিয়েছে একটি জার্সি

Date:

Share post:

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। লিসবনে আন্তর্জাতিক ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচে দুরন্ত খেললেও অল্পের জন্য গোল হাতছাড়া হয় রোনাল্ডোর। ম্যাচও শেষ হয় গোলশূন্য ভাবে। আর সেদিনই, রোনাল্ডোর মাদেইরার বাড়িতে ঢোকে চোর। হ্যা, ঠিকই শুনছেন। খোদ রোনাল্ডোর বাড়িতে চুরি করতে ঢুকেছিল এক চোর। যদিও, জুভেন্টাসে রোনাল্ডোর সই করা একটি জার্সি কেবলমাত্র চুরি গিয়েছে। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোনাল্ডোর জার্সি ছাড়া একটি বেসবলের ক্যাপ চুরি গিয়েছে। রোনাল্ডোর সই করা জুভেন্টাসের জার্সিটির দাম হতে পারে ২০০ ইউরো, জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বাড়ির এক কর্মীর ভুলেই এই ঘটনা ঘটেছে। তিনি ভুল করে করে গ্যারেজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই বাড়িতে ঢুকেছিল চোর। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়াকে ৫-০ গোলে পরাস্ত করল ব্রাজিল

জানা গেছে, রোনাল্ডোর এই বাড়িতে মোট পাঁচটি গাড়ি রাখা রয়েছে গ্যারেজে। ছুটি কিংবা অবসরের সময় পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন জুভেন্টাস তারকা। এমনকী লকডাউনের সময়েও, বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং ছেলেমেয়েদের নিয়ে এই বাড়িতেই ছিলেন তিনি।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...