Wednesday, June 17, 2026

‘ধর্মীয় শিক্ষা’ র অজুহাতে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বিজেপি সরকারের

Date:

Share post:

সরকারের টাকায় কোনও ধর্মীয় শিক্ষা চলবে না। এই যুক্তিতে এবার রাজ্যের সব সরকার ও সরকার-পোষিত মাদ্রাসা বন্ধ করে দিতে চলেছে অসম সরকার। সূত্রের খবর আগামী মাসেই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।

গত ফেব্রুয়ারিতে রাজ্য শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছিলেন, মাদ্রাসা, সংস্কৃত টোল-সহ যাবতীয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সেই সময় অসম সরকার ধর্মনিরপেক্ষতার যুক্তি দেখিয়েছিল। শিক্ষামন্ত্রী বলেছিলেন, দেশে সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। বেসরকারি মাদ্রাসা, সংস্কৃত টোল-সহ যাবতীয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার সেই অবস্থান থেকে ঘুরে গিয়েছে বিজেপি সরকার।

সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন,”সরকারি অর্থে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। নভেম্বর মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে কোনও আপত্তি নেই সরকারের।” কিন্তু সংস্কৃত টোলের বিষয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “সরকারি সংস্কৃত টোলের ক্ষেত্রে মূল সমস্যা হল সেগুলির স্বচ্ছতা। সেটি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, বর্তমানে সেরাজ্যে ৬১৪ টি সরকারি মাদ্রাসা আছে। সরকারি সংস্কৃতের টোলের সংখ্যা ১০০। সেখানে ৫০০-র বেশি বেসরকারি টোল আছে। ৯০০টি বেসরকারি মাদ্রাসা আছে। বেসরকারি মাদ্রাসাগুলির অধিকাংশ চালায় জামিয়াত উলামা।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...