Tuesday, March 31, 2026

লকডাউনে ঘরে বসে পেয়ে যাবেন আধার কার্ড, কেমন করে জানেন?

Date:

Share post:

আধারই আপনার নাগরিকত্বের পরিচয়। যত দিন যাচ্ছে আধার কার্ডের গুরুত্ব বাড়ছে। লকডাউনের মধ্যেও কীভাবে এই আধার কার্ড পাওয়া যেতে পারে, জেনে নিন বিশদে।
প্রথমে ‘ইউআইডিএআই’-এর ওয়েবসাইটে গিয়ে অর্ডার আধার রিপ্রিন্ট অপশনে যেতে হবে। তারপর  আধার কার্ডের  নম্বর বা ভিআইডি নম্বর দিয়ে এই আধার ডাউনলোড করতে পারবেন। কিন্তু  ডাউনলোড করার সময়  মোবাইল নম্বরও দিতে হবে। তারপর  সিকিউরিটি কোড ও দিতে হবে। তারপরে দিতে হবে নিজের মোবাইল নম্বর । এবার মোবাইলে একটি ওটিপি আসবে সেটা দিতে হবে। তারপরে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন- কোহলির ‘বিরাট’ ব্যাটিংয়ে বেলাইন ‘চেন্নাই এক্সপ্রেস’
ডেবিট বা ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাঙ্কিং-এর সাহায্যেও এই পেমেন্ট করতে পারবেন গ্রাহকেরা। সেখান থেকে পিডিএফ করে ডাউনলোড করে নিতে পারবেন এই আধার কার্ড। সেটি পাসওয়ার্ড সুরক্ষিত হিসেবে ফোনে থাকবে। তবে কেবল মোবাইল নম্বর নয় তাছাড়াও একাধিক উপায়েও অনলাইনে আধার কার্ড ডাউনলোড করা যায়। তবে লকডাউনের মধ্যে ঘরে বসেই এই সহজ উপায়ে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...