Saturday, May 16, 2026

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া খুশির খবর শোনালো মোদি সরকার

Date:

Share post:

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালো নরেন্দ্র মোদি সরকার। একটি নয়, একসঙ্গে দুটি খুশির খবর। জোড়া খুশির খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আগাম উৎসব প্রকল্পে এবার ১০ হাজার টাকা করে বোনাস পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ, সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, যে কোনও একটি উৎসবে ২০২১ সালের মধ্যে এই অর্থ ব্যবহার করতে পারবেন কর্মচারীরা। এই প্রকল্পে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভ্রমণের ভাউচার (এলটিসি ক্যাশ ভাউচার) চালু করল কেন্দ্র। এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লিভ এনক্যাশমেন্টের পরিবর্তে নগদ অর্থ পাবেন। একইসঙ্গে তিনবারের টিকিটের ভাড়া মিলবে। তবে যে দ্রব্যগুলির জিএসটি ১২ শতাংশ বা তার বেশি, সেগুলির কেনার ক্ষেত্রেই এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল লেনদেনই করতে হবে। জিএসটি ইনভয়েস জমা দিতে হবে।

আরও পড়ুন-প্রকাশিত হলো সিবিএসই দশমের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল, পাশের হার ৫৬.৫৫ শতাংশ

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...