Wednesday, June 3, 2026

ক্লাববিরোধী কাজের জন্য চাকরি গেল মহামেডান কোচের

Date:

Share post:

দ্বিতীয় ডিভিশন আই লিগের মাঝপথে কোচ বদল করলো মহামেডান। যেদিন এই কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হল, সেদিন আরাএফসিকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পায় সাদা-কালো ব্রিগেড।  দ্বিতীয় ডিভিশন আই লিগের দুটো ম্যাচ বাকি থাকতেই হেড কোচের পদ থেকে সরানো হল ইয়ান ল কে। সহকারী কোচ শাহিদ রমন ও টিডি দীপেন্দু বিশ্বাস বাকি দুটি ম্যাচে দলকে গাইড করবেন।

আরও পড়ুন- নেপালকে করোনামুক্ত দাবি করা যোগেশ ভট্টরাই এখন নিজেই করোনা আক্রান্ত
কোচকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে যে যুক্তি শোনা যাচ্ছে তাও কম আশ্চর্যজনক নয়।
জানা গিয়েছে, টিম হোটেলেই উঠেছিলেন মিনার্ভা পাঞ্জাব অ্যাকাডেমির বিতর্কিত মালিক। ইয়ান ল আগে মিনার্ভার কোচ ছিলেন। কোচের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নজর রাখছিলেন মহামেডান কর্তারা । অভিযোগ, মিনার্ভার মালিকের কথাতেই পাঞ্জাবের ফুটবলারদের বেশি করে দলে রাখার চেষ্টা করত ইয়ান ল। এটা বুঝতে পেরেই মহমেডান সচিব এসএমএস করে কোচকে এই ধরনের ক্লাববিরোধী কাজকর্ম করতে নিষেধ করেন। এরপরই আগুনে ঘি পড়ে। কারণ, ইয়ান ল মহমেডান সচিবের ওই এসএমএস পাঠিয়ে দেন মিনার্ভার ওই বিতর্কিত মালিককে। তিনি আবার সেই এসএমএস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সবমিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
এমনকি সচিব ওয়াসিমের নামে বিভিন্ন জায়গায় বিরূপ মন্তব্য করতে থাকেন কোচ। এরপর তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিতে বেশি দেরি করেননি কর্তারা ।

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...