Sunday, June 21, 2026

ফের দুর্নীতির অভিযোগ, ইজরাইলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Date:

Share post:

ফের ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সামিল হলেন সেদেশের কয়েক লক্ষ মানুষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে ইজরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। আদালতে এই অভিযোগের ভিত্তিতে শুনানিও চলছে।

শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের দুর্নীতি ঢাকতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন, যে দেশে করোনা মোকাবিলায় কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেননি। এসব কারণে ইজরায়েলের লোকজন নেতানিয়াহুকে এরইমধ্যে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়েছে। কেউ কেউ তাকে ‘কোরাপ্ট ইয়াহু’ নামেও আখ্যায়িত করেছে।

আরও পড়ুন : অতিমারি রাজনৈতিক উদ্দেশ্য! ‘অদ্ভুত দাবি’তে প্রতিবাদ ইউরোপে

সংবাদমাধ্যম আল-জাজিরা সূত্রে খবর, করোনা পরিস্থিতি ও লকডাউনের অজুহাত দেখিয়ে এদিনের বিক্ষোভ প্রতিহত করতে চেয়েছিল নেতানিয়াহুর সরকার। লকডাউনের কারণে ইজরায়েলিদের নিজ বাসভবন থেকে এক মাইলের বেশি দূরে সমবেত হওয়া নিষিদ্ধ রয়েছে। কিন্তু কোনও কিছু করেই আটকানো যায়নি বিক্ষোভকারীদের। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে জড়ো হতে পারেননি বিক্ষোভকারীরা। তার বদলে রাজধানী তেলআবিবের মধ্যাঞ্চলে হাবিমা স্কোয়্যারে সবচেয়ে বড় জমায়েতটি হয়। বাঁশি ও বাজনা বাজিয়ে বিক্ষোভে যোগ দেয় মানুষ। কালো ও গোলাপি পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। বেশকিছু ব্যানারে নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে লেখা ছিল ‘বিবি, তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করছ।’ কেউ কেউ স্লোগান দিয়েছেন ‘চলে যাও’ বলে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার গোটা ইজরায়েল জুড়ে ১২০০ জায়গায় বিক্ষোভের ডাক দেয়া হয়। বিক্ষোভ তুলতে গেলে, তেলআবিব ও জেরুজালেমের একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। গ্রেফতার করা হয়েছে চার বিক্ষোভকারীকে।

আরও পড়ুন : আমার থেকে আর সংক্রমণ ছড়াবে না, ঘোষণা ট্রাম্পের!

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব রকমের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তাঁর পাল্টা দাবি, বামপন্থীরা তাঁকে ক্ষমতাচ্যুত করতে চান।

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...