Friday, April 3, 2026

রাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Date:

Share post:

দুর্গাপুজোর আর বাকি মাত্র ১১ দিন। আর তার আগেই টানা তিন দিনের জন্য শুরু হয়ে গেল ট্রাক ধর্মঘট। ফলে জিনিসপত্রের দাম যে আকাশছোঁয়া হবে তা নিয়ে আর সন্দেহ নেই।

টানা ৭২ ঘণ্টা অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে এই ধর্মঘট। এই ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন‌। কিন্তু কী কারণে ট্রাক ধর্মঘট? জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের আইন রাজ্য সরকার না মানা, সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের জুলুম বাজির কারণেই প্রতিবাদে সোমবার থেকে রাজ্যে তিনদিনের ট্রাক ধর্মঘট।

ট্রাক মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে কেন্দ্র ট্রাকে বাড়তি লোডিং এর বিষয়ে আইন চালু করেছে, পশ্চিমবঙ্গ সরকার তা এখানে বলবৎ করছে না। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন রাস্তায় ট্রাকচালকদের ওপর সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের জুলুমবাজি চলছে।

যদিও পুজোর মুখে পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ তৈরি করতেই এই ধর্মঘটের ডাক বলে মনে করছে তৃণমূল। রাজ্য সরকার ট্রাকচালকদের দাবি মানতে রাজি নয়।

আরও পড়ুন-মাদক পাচার করতে গিয়ে নিউটাউনে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...