Friday, April 3, 2026

বিতর্ক উস্কে মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন দুই ক্রিকেটার

Date:

Share post:

এবারের আইপিএলে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার মাঠের মধ্যে হাতাহাতিতে জড়ালেন দুই দলের দুই ক্রিকেটার। আর এই ঘটনা যারা ঘটালেন তারা হলেন খলিল আহমেদ এবং রাহুল তেওটিয়া।

ঘটনার সূত্রপাত হায়দরাবাদ রাজস্থান ম্যাচে। রবিবার এই ম্যাচ চলাকালীন ওই দুই ক্রিকেটার প্রথমে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। তারপর তা পৌঁছায় হাতাহাতির পর্যায়ে। বিতর্কের সূত্রপাত খেলার অন্তিম পর্বে ২০ তম ওভারে। রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ওভারে ৮ রান। উত্তেজনার পারদে ঠাসা শেষ ওভার করতে আসেন খলিল আহমেদ। ক্রিজে ছিলেন রাজস্থানের রাহুল তেওটিয়া। হঠাৎই দেখা যায় ওই দুই ক্রিকেটার তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন । হায়দরাবাদের অধিনায়ক তর্ক থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অবশ্য দুই ক্রিকেটারই ঝামেলা থামিয়ে সৌহার্দ্য বিনিময় করেন। এ যাত্রায় এমন ঘটনা আর বেশি দূর গড়ায়নি।

আরও পড়ুন: ১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এখন দেখার এই ঘটনার জন্য আদৌ কোনও শাস্তির খাড়া নেমে আসে কিনা দুই ক্রিকেটারের ওপর।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...