Friday, March 13, 2026

পুজোয় বিশিষ্ট স্থান দেখাবে দোতলা বাস, উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজোর মুখে শহরবাসীকে রাজ্য সরকারের উপহার, ফিরল ডাবল ডেকার। ১৫ বছর পরে নস্টালজিয়া জাগিয়ে মহানগরীর বুকে দোতলা বাস। মঙ্গলবার, নবান্ন থেকে দুটি ডাবলডেকার বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাস কলকাতার পর্যটনে বিশেষ ভূমিকা নেবে শুধু তা-ই নয় পুজোর সময় পরিক্রমার ক্ষেত্রেও ডবলডেকার শহরবাসীর মন জয় করবে বলে আশা মুখ্যমন্ত্রীর। জনপরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে; সম্পূর্ণ নতুন চেহারায়।
বিশিষ্ট জায়গাগুলি ঘুরে দেখাবে এই দোতলা বাস। পুজো পরিক্রমা করা যাবে তাতে।
সকাল সাড়ে ১০টা ও সাড়ে ১১টা এই দুটি সময় বাস ছাড়বে। দু’ঘণ্টার সফর থাকছে হুডখোলা ডাবল ডেকারে ।
সপ্তমী থেকে অনলাইনে এই বাসে বুকিং করা যাবে।

পুজোর আগে দোতলা বাস ঘিরে নানা আবেগ উস্কে দিয়েছে রাজ্য সরকার। তবে, লাল রং নয়, দোতলা বাস ফিরেছে নীল-সাদা রঙে, অত্যাধুনিক সাজে। অনেকটা লন্ডন সিটি ট্যুরের আদলে হুড খোলা দোতলা বাস।
রয়েছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। এই বাসে একটিই দরজা থাকবে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় ভাইরাস সংক্রমণ রুখতে সর্তকতা অবলম্বন করতেই হবে। মাস্ক পরার উপর বিশেষ জোর দেন তিনি। একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসব পালনের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান শিল্পীদের অনুষ্ঠান না করতে পেরে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে পুজোর মণ্ডপ থেকে দূরে হলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-“জাগো তুমি জাগো মা”, জাগো বাংলার পুজো সংখ্যায় অশুভ শক্তিকে বিনাশের ডাক মমতার

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...