Thursday, May 14, 2026

আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ওয়েব মিররে “কলকাতা শ্রী” উদ্বোধন

Date:

Share post:

আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও “কলকাতা শ্রী” প্রতিযোগিতার আয়োজন করছে কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার কলকাতা কর্পোরেশন পক্ষ থেকে “কলকাতা শ্রী ২০২০” ওয়েবসাইটের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ওয়েব মিররের মাধ্যমে এদিন ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার, পুরকমিশনার বিনোদ কুমার-সহ আরও অনেকে।

ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, কলকাতা শ্রী পুজো প্রতিযোগিতা ২০২০-এর মাধ্যমে শহর কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো অংশগ্রহণ করতে পারবে। এর পাশাপাশি এদিন তিনি সতর্কবার্তায় জানিয়েছেন, এবছর উৎসব পালন হবে কিন্তু সতর্কতার সঙ্গে। শুধুমাত্র দুর্গাপুজোর খেতাব জয় নয়, সাধারণ মানুষ যাঁরা এ শহরে রয়েছেন তাঁদের সুরক্ষা এবং সাহায্য করতেও শহর কলকাতা ক্লাব ও পুজো উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম আরও বলেন, কলকাতা কর্পোরেশন কঠিন পরিস্থিতির মধ্যেও গত ৮ মাস ধরে শহরবাসীর পাশে ছিল, আগামী দিনেও থাকবে। কলকাতা পুরসভার অনেক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু আবার তাঁরা করোনাকে জয় করে ফিরে এসে কাজে যোগ দিয়েছেন। মানুষকে পরিষেবা দিচ্ছেন।

আরও পড়ুন-পুজোয় বিশিষ্ট স্থান দেখাবে দোতলা বাস, উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...