Friday, April 3, 2026

হাথরাসকাণ্ড: ”আমার নির্দেশেই পুলিশ রাতের অন্ধকারে দেহ পুড়িয়েছে”, দায় স্বীকার জেলাশাসকের

Date:

Share post:

যোগী রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিতকন্যার ধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় দেশ। পরিবারের অভিযোগ, মৃতদেহ তাঁদের হাতে তুলে না দিয়ে প্রমাণ লোপাটের জন্য রাতের অন্ধকারে লুকিয়ে রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলেছিল পুলিস-প্রশাসন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের তির ছিল জেলা শাসকের দিকে।

আরও পড়ুন- দশভুজার আগমন লগ্নে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে প্রকাশিত নতুন গানের সংকলন ‘সৃষ্টি’

এবার এলাহাবাদ হাইকোর্টে রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ পোড়ানোর সম্পূর্ণ দায় নিলেন হাথরাসের জেলাশাসক পরভিন কুমার লস্কর। নিজের পক্ষে যুক্তি খাড়া করে আদালতকে তিনি জানিয়েছেন, প্রশাসনের কাছে গাপন সূ্ত্রে খবর ছিল, কেউ বা কারা এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছিল। তা ছাড়া জাতপাতের বৈষম্য নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ানোরও আশঙ্কা ছিল। তাই তিনি তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

জেলাশাসক আরও জানান, ময়নাতদন্তের পর নির্যাতিতা তরুণীর দেহে পচন ধরেছিল। তাই বেশিক্ষণ দেরি না করে তিনি পুলিশকে দিয়ে সৎকারের ব্যবস্থা করেন।

এদিকে, জেলাশাসকের যুক্তিকে খণ্ডন করে নির্যাতিতার পরিবারের আইনজীবী সীমা কুশওয়াহা পাল্টা প্রশ্ন করেছেন, যাই হোক না কেন, কোন যুক্তিতে নির্যাতিতার দেহ শেষবারের জন্য তাঁর বাড়ির লোককে দেখার সুযোগ দেওয়া হলো না? তাহলে কি পুলিশ কিছু লুকোনোর চেষ্টা করছে?

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...