Saturday, April 4, 2026

অগ্নিমূল্যে জ্বলছে ইমরানের দেশ, এতেও দোষ দেখছে ভারতের!

Date:

Share post:

আকাশছোঁয়া দাম টম্যাটোর। আর তাতেই জেরবার পাকিস্তানের সাধারণ মানুষ। চলতি সপ্তাহে করাচি ও ইসলামাবাদ সহ বড় বড় শহরগুলিতে প্রতি কেজি ২০০ টাকা ছুঁয়েছে টম্যাটোর দাম। তবে শুধু টম্যাটো নয়, পেঁয়াজ ও গমের দামও বেড়েছে। আর এই সঙ্কটের মধ্যেও ভারতকের ঘাড়ে দোষ চাপাচ্ছে ইমরান সরকার।

শুধু টম্যাটো নয়, পেঁয়াজ ও গমের দামও বেড়েছে। পেঁয়াজের দাম ৮০ টাকা এবং গমের দাম ৬০ টাকায় পৌঁছেছে। আমদানি করা শাকসব্জির দামও বেড়েছে ইমরান খানের দেশে। এদিকে ইরান ও আফগানিস্তান থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। সম্প্রতি এই দুটি দেশ থেকে টম্যাটো এবং পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার । যার ফলে প্রধান খাদ্য সামগ্রীর অভাব দেখা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইমরান খান সহ মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রীও অর্থনৈতিক সঙ্কটের জন্য ভারতকে দোষ দিচ্ছেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী শিবলি ফরাজ এক বৈঠকে উল্লেখ করেছেন, এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী ভারত। বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও তার বিশ্বব্যাপী মঞ্চে পাকিস্তানকে অপমান করতে ভারত কোনও উদ্যোগ ছাড়ছে না।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেই সময় ভারত পাকিস্তানে টম্যাটো রফতানি বন্ধ করে দেয়। ফলে দেশে তীব্র টমেটো সঙ্কট দেখা দেয়। একইসঙ্গে বেড়ে যায় দামও।

আরও পড়ুন:ফের তীরে এসে ডুবল তরী, আবার মাঝপথে বন্ধ হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল

 

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...