Tuesday, June 23, 2026

শীর্ষ আদালতে হালাল বন্ধের আর্জি, খারিজ করল ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

প্রাণী হত্যার পদ্ধতির পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্টে করা আবেদন নাকচ করে দিল ডিভিশন বেঞ্চ। হালাল পদ্ধতিতে প্রাণীহত্যায় নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ‘অখন্ড ভারত মোর্চা’ নামে একটি সংগঠন। পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ আইনের ২৮ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে তারা। কিন্তু মুসলিমদের পালন করা হালাল পদ্ধতিতে প্রাণী হত্যা বন্ধ করার পিটিশনটি খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কিষাণ কউল নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। জানানো হয়, মানুষের খাদ্যাভাসে আদালত হস্তক্ষেপ করতে পারে না। বেঞ্চের সদস্য বিচারপতি দীনেশ মাহেশ্বরীর মতে, আদালত ঠিক করে দিতে পারে না কে আমিষ খাবে বা কে নিরামিষ। যারা হালাল মাংস খায়, তারা খেতে পারে।

সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও ধর্মীয় গোষ্ঠী যে পদ্ধতিতে প্রাণীহত্যা করতে চায়, তা আইনে অপরাধ বলে গণ্য হয় না। হালাল সহ নানা পদ্ধতিতে প্রাণীহত্যা চলে।

হালাল কী?
এই পদ্ধতিতে প্রাণীর ঘাড়ের শিরা কেটে দেওয়া হয়। তার ফলে রক্তপাতের ফলে প্রাণীটির মৃত্যু হয়।
ঝটকা কী?
এই পদ্ধতিতে অস্ত্রের এক কোপে প্রাণীর মাথা কেটে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়।
এইসব পদ্ধতিই ২৮ অনুচ্ছেদে বৈধ। হালাল অনুসরণ করেন মুসলিমরা, ঝটকা প্রথা মানেন হিন্দুরা।

‘অখন্ড ভারত মোর্চা’ পিটিশনে বলা হয়, হালাল প্রচণ্ড যন্ত্রাণাদায়ক। এইভাবে অমানবিক পদ্ধতিতে জন্তু হত্যার অনুমতি দেওয়া উচিত নয়। ঝটকায় সংশ্লিষ্ট প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ফলে সে যন্ত্রণা পায় না। তবে, বেঞ্চ এই পিটিশনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে পিটিশনটি বিবেচনা করতে অস্বীকার করে। শীর্ষ আদালতের মতে, এই পিটিশনে দুরভিসন্ধি আছে।

আরও পড়ুন-ড্রাইভিং লাইসেন্সের নিয়মকানুনে ফের পরিবর্তন সরকারের, রইল একগুচ্ছ সুবিধা

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...